• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

করলার শুক্তো

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » করলার শুক্তো

করলার শুক্তো

উপকরণ: মাঝারি আকারের করলা ১টি, কাঁচকলা ১টি, পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, মরিচগুঁড়া সামান্য, হলুদগুঁড়া সামান্য, ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ফালি ৩-৪টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো, নারকেলের দুধ ১ কাপ।

প্রণালি: কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজবাটা, রসুনবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, লবণ ও সামান্য পানি দিয়ে মসলা কষাতে হবে। মসলা কষানো হলে কাঁচকলা ও করলা দিয়ে একটু কষিয়ে ১ কাপ নারকেলের দুধ দিতে হবে। কাঁচকলা ও করলা সেদ্ধ হয়ে মাখা মাখা হলে কাঁচামরিচ ও ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করা যায় করলার শুক্তো।

শাহানা পারভীন
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ১৫, ২০১১

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফলTag: শাহানা পারভীন
Previous Post:বাজে জসীমউদ্দীন – সলিমুল্লাহ খান
Next Post:পুঁইশাকের চচ্চড়ি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑