• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কচুর ঘন্ট

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » কচুর ঘন্ট

কচুর ঘন্ট

জংলী কচু,সিদ্ধ ৪ কাপ আদা,বাটা ১ চা. চা
হলুদ,বাটা ১/২ চা. চা সয়াবিন তেল ৩ টে. চা
কাঁচামরিচ ৬ টি শুকনা, মরিচ ৩ টি
লবণ ১ চা. চা রসুন,বাটা ১ চা. চা
জিরা,বাটা ১ চা. চা তেজপাতা ১ টি
ধনে,বাটা ১ চা. চা গরম মসলা,বাটা ১/২ চা. চা
    নারিকেল,(ইচ্ছা) ২ টে. চা

১। কচুর পাতা ফেলে ডাটা টুকরা করে ধুয়ে নাও। ডাটা ছিলবে না। হাঁড়িতে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে সিদ্ধ কর। পানি দিবে না।

২। কচু সিদ্ধ হলে হলুদ, কাঁচামরিচ ও লবণ দাও। চামচের পিঠ দিয়ে কচু থেতলে মিশাও।

৩। জিরা,ধনে ও আদা বাটা দিয়ে ভাজ। পানি শুকিয়ে গেলে নামাও।

৪। কড়াইয়ে তেল গরম করে শুকনা মরিচ,তেজপাতা দিয়ে নেড়ে রসুন দিয়ে ভাজ।কচু দিয়ে নেড়ে নেড়ে অনেকক্ষণ ভাজতে হবে। এ সময় নারিকেল ও গরম মসলা দেয়া যায় । ভালভাবে পানি শুকিয়ে কচু দলা বেধে আসলে নামাও। গরম পরিবেশন কর।১২ পরিবেশন হবে।

—————————
সিদ্দিকা কবীর

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফলTag: সিদ্দিকা কবীর
Previous Post:করলা ইলিশের ডিম ভাজি
Next Post:ভুনা নারকেলী কচু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑