• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বরষার সবজি নিরামিষ

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » বরষার সবজি নিরামিষ

বরষার সবজি নিরামিষ

পেপে ১ কাপ পেঁয়াজ ৩ টি
কাঁচকলা ১ টি আদা ১ টুকরা
মিষ্টিকলা ১ কাপ হলুদ, বাটা ১/২ চা. চা
চালকুমড়া ১ কাপ জিরা,বাটা ১/২ চা. চা
বেগুন ২ টি ধনে, বাটা ১/২ চা. চা
ডাটা ২ টি কাঁচামরিচ  ৪ টি
মিষ্টি আলু ২ টি তেজপাতা ১ টি
পটল ৩ টি পাঁচফোড়ন ১ চা. চা
ঝিঙ্গা ২ টি সয়াবিন তেল ১/২ কাপ
লবণ ২ চা. চা চিনি ২ চা. চা

১। পেপে টুকরা করে সামান্য ভাপিয়ে রাখ। কাঁচকলা টুকরা করে হলুদ মাখিয়ে রাখ।

২। ডাটা,মিষ্টি আলু,পটল,ঝিঙ্গা,চালকুমড়া সামান্য পানি ও বাটা মসলা দিয়ে সিদ্ধ দাও। আধা সিদ্ধ হলে মিষ্টিকুমড়া,বেগুন,পেপে,কাঁচকলা ও লবণ দিয়ে সিদ্ধ কর। সবজি সিদ্ধ হওয়া মাত্রই নামিয়ে নেবে।

৩। আদা ছেঁকে রসটুকু সবজিতে দাও। ছিবড়েটুকু তুলে রাখ। সবজিতে চিনি দিয়ে একবার নেড়ে মিশিাও।

৪। তেল গরম করে পাঁচফোড়ন, আদার ছিবড়া,তেজপাতা,কাঁচামরিচ ও পেঁয়াজকুচি দিয়ে ভাজ। পেঁয়াজ বাদামি রং হলে নিরামিষ ঢেলে দাও। দুতিনবার ফুটে উঠলে নামাও।

—————————
সিদ্দিকা কবীর

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফলTag: সিদ্দিকা কবীর
Previous Post:আষাঢ় মাসের নিরামিষ
Next Post:শীতের সবজি নিরামিষ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑