• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মুগের পুলি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » মুগের পুলি

মুগের পুলি

 

ভাজা মুগডাল ১ কাপ নারিকেল,কুরানো ২ কাপ
ময়দা ১ কাপ চিনি ৩ কাপ
লবণ ১/২ চা. চা. সয়াবিন তেল,ভাজার জন্য

 

১। মুগডাল পানিতে সিদ্ধ করে বেটে নাও। শুকনা করে বাটবে।

২। ২ কাপ চিনিতে ১ কাপ পানি দিয়ে সিরা কর।

৩। নারিকেলের সাথে ১ কাপ চিনি মিশিয়ে উনুনে দাও। ঘন ঘন নাড়। চটচটে হলে নামাও।

৪। ময়দায়  ২ টে.চামচ তেল দিয়ে ময়ান দাও । ১/৪ কাপ পানি দিয়ে ময়দা মথ।

৫। সিদ্ধ ডাল ময়দার সাথে মাখাও। ২০-২৫ ভাগ কর।

৬। প্রত্যেক ভাগে নারিকেলের পুর দিয়ে ভালভাবে মুখ বন্ধ কর।

৭। ডুবো তেলে ভেজে চিনির সিরায় ছাড়।

 

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফলTag: সিদ্দিকা কবীর
Previous Post:চন্দ্রপুলি
Next Post:মুগ পাকন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑