• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাটাটা পুরি বানাবেন যেভাবে

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » বাটাটা পুরি বানাবেন যেভাবে

বাটাটা পুরি বানাবেন যেভাবে

ভেগান শব্দটি ইদানীং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তরুণদের জীবনচর্চায় এ ধারার ব্যবহার বাড়ছে। এ জীবনচর্চায় বিশ্বাসী মানুষগুলো শুধুই উদ্ভিজ্জ খাবার খান। ভেগানদের জন্য মজাদার রেসিপি হতে পারে বাটাটা পুরি। রেসিপি দিয়েছেন সঞ্চয়িতার স্বত্বাধিকারী ও ভেগান শেফ ফায়জা আহমেদ।

উপকরণ: আলু সেদ্ধ মাঝারি ৪টি, পেঁয়াজকুচি ৪টি, কাঁচামরিচকুচি ১ চা-চামচ, ধনেপাতাকুচি ১ চা-চামচ, বিট লবণ সিকি চা-চামচ, জিরাগুঁড়া সিকি চা-চামচ, কালিজিরা পরিমাণমতো, সাদা আটা আধা কাপ, লাল আটা ১ কাপের ৩ ভাগের ১ ভাগ অংশ, তেঁতুল ৪ টেবিল চামচ, ভাজার জন্য তেল ১ লিটারের ৩ ভাগের ১ ভাগ অংশ।

বাটাটা পুরি

প্রণালি: পুরির জন্য সাদা আটা আর লাল আটা মিশিয়ে হোল হুইট বানিয়ে নিন। পরিমাণমতো পানি ও কালিজিরা দিয়ে মণ্ড বানাতে হবে। এবার ছোট ছোট পুরি বানিয়ে নিন। ডুবো তেলে ভেজে নিন। পুরির ভেতরের পুরের জন্য সেদ্ধ আলুগুলো কাটা চামচ দিয়ে হালকা ভেঙে নিন। পুরো ভর্তা করার দরকার নেই। এরপর পেঁয়াজকুচি, মরিচকুচি, বিট লবণ, জিরাগুঁড়া দিয়ে মাখিয়ে নিন। পুরির ভেতর পুর দেওয়ার পর ওপর দিয়ে ধনেপাতা আর চানাচুর ঝুরি পরিবেশন করুন। সঙ্গে তেঁতুলের টকও রাখতে পারেন।

সোর্স : প্রথম আলো

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফলTag: ফায়জা আহমেদ
Previous Post:মরি হায় রে হায় দুঃখে আগুন জ্বলে
Next Post:ভবে নাইরে আপনজন সারা জনম ঘুরি ফিরি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑