• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

লাউ-টাকি-বড়ির ঝোল

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাছ » লাউ-টাকি-বড়ির ঝোল

লাউ-টাকি-বড়ির ঝোল
[ছয়জনের জন্য পরিবেশন]

উপকরণ: লাউ ২ কাপ (ছোট ডুমো করে কাটা), ডালের বড়ি ৭-৮টি, টাকি মাছ ৪ টুকরা, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, রসুন কুচি ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, কাঁচামরিচ (ফালি) ৪-৫টি, তেজপাতা ২টি, ধনেপাতা কুচি ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো ও পানি ১ কাপ।

প্রণালি: লাউ ধুয়ে কেটে নিন। বড়ি তেলে ভেজে তুলে রাখুন। টাকি মাছ হলুদ ও লবণ মাখিয়ে তেলে ভেজে কাঁটা বেছে রাখুন। এবার একটি হাঁড়িতে পরিমাণমতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা, হলুদ গুঁড়া, টাকি মাছ, লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। কষানো হলে লাউ দিন। একটু কষিয়ে পানি দিয়ে ঢেকে দিন। লাউ সেদ্ধ হলে ধনেপাতা ও কাঁচামরিচ দিন। লাউ মাখা মাখা হলে ভাজা বড়িগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুুন। লাউ ঠান্ডা হলে ভাতের সঙ্গে পরিবেশন করুন।

শাহানা পারভীন
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ২১, ২০১০

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাছTag: শাহানা পারভীন
Previous Post:কাঁচকলা ও ইলিশ মাছের ভর্তা
Next Post:কলমি-চিংড়ি ভাজা

Reader Interactions

Comments

  1. BUTUJee 143

    April 16, 2012 at 3:32 pm

    butujee 143

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑