চিংড়ি টোস্ট
| চিংড়ি | ১/২ কাপ | ডিম | ৪টি |
| পাউরুটি স্লাইস | ৬টি | মরিচ, বাটা | ১চা চা |
| ময়দা | ১টে.চা | লবণ, স্বাদ অনুযায়ী | |
| ঘি | ১টে.চা | লেমন রাইন্ড | ১/২ চা চা |
| দুধ | ১/৪ কাপ | তেল, ভাজার জন্য |
১। খোসা ছাড়ানো আধা কাপ চিংড়িতে লবণ ও ১কাপ পানি দিয়ে সিদ্ধ কর। পানি ছেঁকে তুলে রাখ এবং চিংড়ি কিমা কর। কিমার সঙ্গে লেমন রাইন্ড মিশাও।
২। গি গরম করে ময়দা মিশাও। দুধ, চিংড়ির কিমা এবংসিদ্ধ পানি দিয়ে মিশাও। মরিচ ও লবণ দিয়ে সিদ্ধ কর। ঘন হয়ে উঠলে নামাও। কিমা ঠান্ডা কর। পাউরুটির একপিঠে কিমা মাখাও।
৩। ডিম ফেট এবং ফেটান ডিমে কিমা মাখানো রুটি ডুবিয়ে তেলে দুপিঠ বাদামী রং করে ভেজে তোল।
৪। ত্রিকোনাকারে বা লম্বালম্বিদুভাগ করে কেটে গরম পরিবেশন কর।
Leave a Reply