• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শিং মাছে করলার চচ্চড়ি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাছ » শিং মাছে করলার চচ্চড়ি

শিং মাছে করলার চচ্চড়ি
[ছয়জনের জন্য পরিবেশন]

উপকরণ: মাঝারি আকারের করলা ২টি, আলু ১টি, শিং মাছ ৪-৫ টুকরা, পেঁয়াজ বাটা ১ টেবিল-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, হলুদ গুঁড়া সামান্য, ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচ, কাঁচামরিচ ফালি ৩-৪টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো, পানি ১ কাপ।

প্রণালি: কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও সামান্য পানি দিয়ে মসলা কষাতে হবে। মসলা কষানো হলে শিং মাছ দিন। একে একে করলা ও আলু দিন। কিছুক্ষণ কষানো হলে ১ কাপ পানি দিন। করলা ও আলু সেদ্ধ হয়ে মাখা মাখা হলে তাতে কাঁচামরিচ ও ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করুন করলার চচ্চড়ি।

শাহানা পারভীন
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ২১, ২০১০

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাছTag: শাহানা পারভীন
Previous Post:ইলিশ মাছের মুড়িঘণ্ট
Next Post:কাঁচকলা ও ইলিশ মাছের ভর্তা

Reader Interactions

Comments

  1. Rakib Ahamed Mishu Mishu

    December 17, 2012 at 6:43 am

    nice.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑