• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

লইট্র্যা শুটকির ভুনা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাছ » লইট্র্যা শুটকির ভুনা

লইট্র্যা শুটকির ভুনা

উপকরণ : লইট্র্যা শুটকি ২০০ গ্রাম। রসুন মোটা করে কাটা হাফ কাপ, পেঁয়াজ মোটা করে কাটা হাফ কাপ, লাল শুকনো মরিচ ৪/৫ টি, কাঁচা মরিচ আস্ত ২/৩টি, হলুদ গুড়া ২ চা চামচ, মরিচের গুড়া ১ চা চামচ, লবণ পরিমাণ মতো, তেজপাতা ২টি, তেল পরিমাণ মতো এবং পানিও পরিমাণ মতো।

প্রণালী : প্রথমে একটি কড়াইয়ে পানি দিয়ে তা গরম করে তাতে শুটকি মাছ দিয়ে প্রায় ৫মিনিট ফুটিয়ে নিতে হবে। এখন শুটকি মাছের পানি ফেলে দিয়ে তারপর একটি পাত্রে অল্প গরম পানিতে শুটকি মাছ ভিজিয়ে রেখে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে তা পরিস্কার পানিতে আবার ধুয়ে নিতে হবে। এখন একটি কড়াইয়ে তেল গরম করে তাতে প্রথমে পেঁয়াজ, তেজপাতা, শুকনো মরিচ শুটকি মাছ ও লবণ দিয়ে ভাল ভাবে ভাজা ভাজা করে তাতে একে একে হলুদ গুড়া, মরিচের গুড়া ও পরিমাণ মতো পানি দিয়ে চুলায় রাখতে হবে প্রায় ১০ মিনিট। নামানোর আগে কাঁচামরিচ দিয়ে নামাতে হবে। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু এই বৈশাখের বিশেষ খাবার লইট্র্যা শুটকি ভুনা। একটি সার্ভিং ডিশে ঢেলে তা নিজের পছন্দনুযায়ী সাজানো যেতে পারে।

আলীয়া ওহাব
সূত্র: দৈনিক ইত্তেফাক, এপ্রিল ১৩, ২০১০

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাছTag: আলীয়া ওহাব
Previous Post:রসুন পুদিনা দিয়ে তেলাপিয়া ভাজা
Next Post:ইলিশ রেজালা

Reader Interactions

Comments

  1. Sahed

    June 4, 2010 at 4:09 am

    I like it too much

    Reply
  2. Liton

    July 15, 2019 at 7:31 pm

    আমার অনেক পছন্দের শুটকির লইট্ট্যা। ধন্যবাদ রেসিপির জন্য।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑