• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পাঁচমিশালি মাছের দোপেঁয়াজা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাছ » পাঁচমিশালি মাছের দোপেঁয়াজা

পাঁচমিশালি মাছের দোপেঁয়াজা

উপকরণ: পাঁচমিশালি মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি এক কাপ, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, কাঁচামরিচ (ফালি) তিন-চারটি, ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচ, ধনেপাতা কুচি এক টেবিল চামচ, টমেটো কুচি একটি, তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো।

প্রণালি: মাছ কেটে ও ধুয়ে লবণ, হলুদ, মরিচ ও রসুন বাটা দিয়ে মেখে ১০ মিনিট রাখুন। ফ্রাইপ্যান চুলায় দিয়ে তাতে তেল ও কাটা পেঁয়াজ দিন। পেঁয়াজ একটু ভাজা হলে একে একে মরিচ, হলুদ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হলে তাতে বড় এক কাপ পানি দিন। অন্য একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে মাছগুলো ভেজে লাল করুন। ভাজা মাছ ফুটন্ত ঝোলের মধ্যে দিন। টমেটো ও ধনেপাতা দিন। ঝোল ঘন হয়ে এলে কাঁচামরিচ ও ভাজা জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করুন।

শাহানা পারভীন
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ১১, ২০১০

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাছTag: শাহানা পারভীন
Previous Post:ছোট মাছের আমচচ্চড়ি
Next Post:ছোট মাছের ঝাল পাতোড়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑