• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাঁধাকপির দোলমা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাংস » বাঁধাকপির দোলমা

বাঁধাকপির দোলমা

বাঁধাকপি, বড় ১টি লেবুর রস ১টে.চা
মাংসের কিমা ১/২ কেজি বিফস্টক ২১/২ কাপ
ভাত, ঝরঝরে ৩কাপ টমেটো সস ১কাপ
লবণ ২ চা চা কিসমিস ইচ্ছা ২/৩ কাপ
গোলমরিচ, গুঁড়া ২/৩ চা চা মিষ্টি দই ১/২ কাপ

১। বাঁধাকপি ধুয়ে হাঁড়ির ডুবো পানিতে দিয়ে উনুনে দাও। ফুটে উঠলে আঁচ কমিয়ে ৫ মিনিট সিদ্ধ কর। উনুন থেকে নামিয়ে নাও। বাঁধাকপি ঠান্ডা হলে ১৬টি পাতা সাবধানে খুলে নাও।

২। মাংসে নিজের পছন্দমতো মসলা দিয়ে অল্প তেলে ভেজে নাও। মাংসের কিমা, ভাত, ১ চা চামচ লবন, ১/৪ চা চামচ গোলমরিচ এবং লেবুর রস একসাথে মিশাও।

৩। ট্রে বা রুটি বেলার পিঁড়ির উপর একটা পাতা বিছাও। ১টে.চামচ মাংস দাও। প্রথমে মাংসসহ পাতা একবার মুড়াও। তারপর দুপাশ থেকে পাতা মুড়ে সামনের দিকে মুড়াও। এভাবে সবগুলো পাতায় কিমা দিয়ে মুড়ে দোলমা তৈরি কর। দোলমা বেকিং ডিসে সাজিয়ে রাখ। বিফস্টক, টমেটো সস এবং বাকি লবণ, গোলমরিচ একসঙ্গে মিশিয়ে দোলমার উপরে ঢেলে দাও।

৪। বেকিং ডিস ঢেকে ১৫০সেঃ (৩০০ ফাঃ) তাপে ১ ঘন্টা বেক করে।

৫। ওভেন থেকে নামিয়ে কিসমিস ছিটিয়ে দাও। ঢাকনা ছাড়া আরও ৪৫ মিনিট বেক কর। বেক করার পর ডিসে যে সস থাকবে তার সাথে বাকি দই মিশিয়ে পরিবেশন কর। ৮ পরিবেশন হবে।

—————————
সিদ্দিকা কবীর

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাংসTag: সিদ্দিকা কবীর
Previous Post:টমেটোর দোলমা
Next Post:ফুলকপির দোলমা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑