• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

টক মিষ্টি আনারসের কোফতা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাংস » টক মিষ্টি আনারসের কোফতা

টক মিষ্টি আনারসের কোফতা

 

কোফতাঃ   সসঃ  
মাংসের কিমা ৩কাপ করণফ্লাওয়ার ১টে.চা
পেঁয়াজ, মিহিকুচি ২টে.চা চিনি ২টে.চা
গোলমরিচ, গুঁড়া ১/২ চাচা সিরকা ১/২ কাপ
ডিম, ফেটানো ২টি পানি ১/২ কাপ
ময়দা ১/৪ কাপ আনারস, কুরানো ১/২ কাপ
পেঁয়াজ, বাটা ২চা চা কিসমিস ৩/৪ চাচা
কাঁচামরিচ ১টি লবণ, স্বাদ অনুযায়ী ১টে.চা
তেল, ভাজার জন্য      

 

১। মাংসা, পেঁয়াজ কুচি, লবণ ও গোলমরিচ একসঙ্গে মিশিয়ে ৩ সেন্টিমিটার ব্যাসের কোফতা তৈরি কর। ফেটানো ডিমে ডুবিয়ে ময়দায় গড়িয়ে নাও। ডুবো তেলে কোফতা ভেজে তোল।

২। করণফ্লাওয়ার চিনি, সিরকা, পানি ও লবণ একসঙ্গে মিশিয়ে চুলায় দিয়ে নাড়। ফুটে উঠলে কিসমিস ও আনারস দিয়ে অল্প আঁচে ৩মিনিট সিদ্ধ কর।

৩। ২টে.চামচ তেলে পেঁয়াজ বাটা ও কাঁচামরিচ অল্প ভাজ। সস দিয়ে নেড়ে নামাও।

৪। পরিবেশন পাত্রে কোফতা নিয়ে তার উপর আনারসের সস ঢেলে দাও।

৫। ৬-৮ পরিবেশন হবে।

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাংসTag: সিদ্দিকা কবীর
Previous Post:কোফতা কারি
Next Post:কিমা পালং রোল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑