• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

টিকিয়া কাবাব

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাংস » টিকিয়া কাবাব

টিকিয়া কাবাব

 

মাংসের কিমা ১ কেজি দারচিনি. ২ সে.মি. ২ টুকরা
ছোলার ডাল ১/২ কাপ লবঙ্গ ২ টি
শুকনা মরিচ ৪-৬ টি আদা.কুচি ২ চা.চা.
জিরা ১ টে. চা. ডিম ১ টি
ধনে ১ টে. চা. পেঁয়াজ ৩ টি
চিনি ১ চা. চা. পুদিনাপাতা,কাঁচামরিচ  
লবণ ২ চা. চা. তেল ভাজার জন্য  

 

১। কিমা,ডাল,মরিচ,জিরা ধনে ১/৪ কাপ তেল ও সামান্য পানি একসঙ্গে সিদ্ধ কর। পানি শুকালে লবণ ও চিনি দিয়ে ৫-৬ মিনিট কষাও।

২। দারচিনি,লবঙ্গ ও আদা বেটে নাও।মাংস বাট। মা           ংসের সাথে বাটা মসলা ও ডিম দিয়ে ভালভাবে মিশাও। লবণ প্রয়োজন হলে আরও দাও।

৩। পেঁয়াজ,কাঁচামরিচ,পুদিনাপাতা কুচি কওে কেটে সামান্য লবণ দিয়ে মাখাও।

৪। মাংস ২০-২৫ ভাগ কর। প্রত্যেক ভাগ মাংসের ভিতওে পেঁয়াজ ভরে গোলাকার চ্যাপ্টা টিকিয়া তৈরি কর। টিকিয়া দু হাতের তালুতে এমনভাবে চেপে দেবে যেন মাঝে ভারী ও কিনারা পাতলা হয়।

৫। টিকিয়া ডুবো তেলে ভাজ। পোলাও,রুটি,পরোটা বা চায়ের সাথে পরিবেশন কর। রেফ্রিজারেটওে রেখে ঠান্ডা টিকিয়া পরিবেশন করা যায়।

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাংসTag: সিদ্দিকা কবীর
Previous Post:খাসীর রেজালা
Next Post:শামি কাবাব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑