• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মুরগির বল

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাংস » মুরগির বল

মুরগির বল

উপকরণ: পাউরুটির সাদা অংশ ছোট কিউব করে কাটা ৬ কাপ, মুরগির মাংস বাটা আধা কাপ, মুরগির মাংসের কুচি আধা কাপ, ডিম ১টি, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, সয়াসস ২ টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি: ডিম ফেটে পাউরুটি বাদে সব উপকরণ দিয়ে একসঙ্গে মেখে নিতে হবে। এবার এই মিশ্রণ পাউরুটির কিউবের সঙ্গে মাখিয়ে বলের মতো আকার দিয়ে ২৫-৩০ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে। ডুবো তেলে বলগুলো সোনালি করে ভেজে তুলতে হবে। টমেটো সস বা চিলি সস দিয়ে পরিবেশন।

সিতারা ফিরদৌস
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ১৫, ২০১০

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাংসTag: সিতারা ফিরদৌস
Previous Post:ট্র্যাজেডি কাকে বলে
Next Post:চকলেট দুধ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑