• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গরুর মাংসের বল

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাংস » গরুর মাংসের বল

গরুর মাংসের বল

উপকরণ: সেদ্ধ করা গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম, সেদ্ধ পেঁয়াজ (আস্ত) ১০০ গ্রাম, সেদ্ধ গাজর ১০০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, শুকনো মরিচ ২-৩টি, জিরা আধা চা চামচ, দারুচিনি ২ টুকরা, আদা কুচি ১ চা চামচ, গোলমরিচ ১৪-১৫টি, এলাচ ২-৩টি, রসুন কুচি ১ চা চামচ, জায়ফলের গুঁড়া সিকি চা চামচ, ডিম ১টি, পাউরুটির গুঁড়া প্রয়োজনমতো, বেকিং পাউডার আধা চা চামচ, দুধ ১ কাপ, পাউরুটি ৩ টুকরা, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য, মাখন ১ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ।

প্রণালি: ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে তাতে শুকনো মরিচ, জিরা, দারুচিনি, এলাচ, রসুন, আদা ও গোলমরিচ দিয়ে হালকা ভেজে তুলুন। ঠান্ডা হলে ভাজা মসলাসহ গরুর মাংসের কিমা একসঙ্গে বেটে নিন। তারপর বেকিং পাউডার, বেরেস্তা, জায়ফল গুঁড়া, ডিম, কিমা ও দুধে ভেজানো পাউরুটিসহ ভালো করে মেখে নিন। সেই সঙ্গে প্রয়োজনমতো পাউরুটির গুঁড়া দিন। এবার এই মিশ্রণ বল আকারে তৈরি করে ডুবোতেলে ভেজে তুলুন। ফ্রাইপ্যানে মাখন দিয়ে আস্ত পেঁয়াজ, গোল করে কাটা গাজর দিয়ে সামান্য লবণ ও টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে পরিবেশন করুন।

শাহানা পারভীন
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ১৬, ২০১০

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাংসTag: শাহানা পারভীন
Previous Post:চিংড়ির বল
Next Post:মুরগির মাংসের বল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑