• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জাফরানি মুরগি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাংস » জাফরানি মুরগি

জাফরানি মুরগি

উপকরণ: মুরগি ১টি (ছোট টুকরা), জাফরান আধা চা চামচ (আধা কাপ দুধে ভেজানো), আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাজুবাদাম ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, জিরা বাটা ১ চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, এলাচ ৪টি, দারচিনি ৪ টুকরা, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, ঘি বা তেল এক কাপের চার ভাগের তিন ভাগ, মালাই ২ টেবিল চামচ, চিনি সামান্য, লবণ স্বাদমতো।

প্রণালি: প্রথমে মুরগি ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। কড়াইতে তেল বা ঘি দিয়ে পেঁয়াজ কুচি দিতে হবে। হালকা সোনালি রং ধরলে জাফরান ও মালাই ছাড়া একে একে সব মসলা দিয়ে খুব ভালো করে কষিয়ে মুরগি দিতে হবে। এটি কষিয়ে ২ কাপ পানি দিন। পানি কমে এলে চিনি, জাফরান, দুধ ও মালাই দিয়ে অল্প আঁচে ১০ মিনিট দমে রাখতে হবে।

নাজমা হুদা
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০১, ২০১০

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাংসTag: নাজমা হুদা
Previous Post:মুরগির ঝোল
Next Post:মচমচে মুরগি

Reader Interactions

Comments

  1. Suhan Singh

    January 4, 2013 at 9:34 am

    what is the malai? I can't understand.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑