• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খাদ্য নির্বাচন ও ক্রয় – সিদ্দিকা কবীর

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » টিপস্‌ এণ্ড টেকনিক » খাদ্য নির্বাচন ও ক্রয় – সিদ্দিকা কবীর

খাদ্য নির্বাচন ও ক্রয় – সিদ্দিকা কবীর

বাজারে গিয়ে সরস জিনিস পছন্দ করে কেনার মধ্যেও কৃতিত্ব আছে। কিনতে গিয়ে যে বিষয়গুলো মনে রাখতে হবে তা হলে-(১) খাদ্যের মান ও গুন বিচার করা (২) দাম যাচাই করে কেনা (৩) ভাল খাদ্য বেছে নেয়া এবং (৪) মাপ ও ওজনের প্রতি লক্ষ্য রাখা।

যেকোন খাবারের রং, আকার ও বন্ধ থেকে টাটকা কি বাসি বুঝা যায়। তাজা শাকসবজির সবুজ, হলুদ, লাল ও সাদা রং মানুশষকে আকৃষ্ট করে। তাজা পরিণত সবজি ডাসা ও কচকচে হয়। বাসি হলে শাকসবজির পানি কমে যায়। শাক নেতিয়ে যায়, সবজি ও ফলের খোসা কুচকে যায়, ডাঁসা কচকচে ভাব থাকে না। হাতে কেমন নরম নেতানো বোধ হয়। এসাথে রংও ফিকে হয়, পুষ্টিমান কমে যায়। উন্নতমানের শাকসবজি ও ফলের পরিণত অবস্থা ও পরিপক্কতার উপর এদের গুন বিচার করা হয়। যেমন-ফুলকপি, পালংশাক, ঢেড়স, ঝিঙ্গা, পেয়ারা, কুল ইত্যাদির সরসতা এদের আকার এবং বয়সের সাথে হয়ে থাকে। ঠিক খাওয়ার উপযোগী হলে এসব খাদ্যের পরিপক্কতা এমন হবে, যা আমরা বুঝাব ডাঁসা ও কচকচে বলে। কেনার সময় এমন খাবার নির্বাচন করতে হবে যা পুষ্টি, রং, আকার এসব মানের বিচারে প্রথম শ্রেণীতে আসে। টাটকা ও সরস খাবারে পুষ্টিউপাদান বেশি পাওয়া যায়। বাসি, পঁচা ও পোকায় খাওয়া থাকে না বলে কুটা-বাছায় খাদ্যের অপচয় হয় না। কম দামে নিুমানের খাদ্য ক্রয় অপেক্ষা টাটকা ও সরস খাদ্য কেনা সুবিবেচনার পরিচয়।

কোন অনুষ্ঠান উপলক্ষে বেশি লোককে খাদ্য পরিবেশনের আয়োজন করতে হলে কি পরিমাণে খাদ্য ক্রয় করা উচিত তার একটি তালিকা নীচে দেয়া হলো।পুষ্টি বিজ্ঞান মতে একজন প্রাপ্তবয়ষ্ক লোকের দৈনিক খাদ্যের চাহিদার প্রতি দৃষ্টি রেখে খাদ্যের পরিমাণ নির্ণয় করা হয়েছে। তালিকায় একজনের প্রয়োজনীয় পরিমাণ এবং সে অনুপাতে ৫০ জনের জন্য কি পরিমাণ কেনা দরকার তা দেওয়া হয়েছে।

 

খাদ্য জনপ্রতি পরিমাণ ৫০ জনের জন্য পরিমাণ
ভাতের চাল

পোলাওর চাল

ময়দা, পরটার জন্য

নুডলস

সেমাই, দুধ সেমাইর জন্য

মাছ

মাংস

মোরগের মাংস

আলু

মটরগুটি

ফুলকপি

বাঁধাকপি

সালাদপাতা

শসা

টমেটো

গাজর

১০০ গ্রাম

৬০ গ্রাম

২টা পরটা

১/২ – ৩/৪ কাপ

১/২ কাপ

১০০ গ্রাম

১০০ গ্রাম

১/৮ অংশ

১ টা বড়

১/২ কাপ

১/২ কাপ

১/২ কাপ

২ টি পাতা

৪ স্লাইস

৩ স্লাইস

৪ ফালি

৫ কেজি

৩  কেজি

২.৫ কেজি

৩-৪ প্যাকেট

৬০০ গ্রাম

৫ কেজি

৫ কেজি

৭ টা বড় মোরগ

৫ কেজি

৬ কেজি

৬ টি

৫ টি

৮ টি গাছ

৩ কেজি

৫ কেজি

২ কেজি

Category: টিপস্‌ এণ্ড টেকনিক, বাংলা রেসিপি । Bangla RecipeTag: সিদ্দিকা কবীর
Previous Post:রান্নার কৌশল – সিদ্দিকা কবীর
Next Post:খাদ্য প্রস্তুত – সিদ্দিকা কবীর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑