• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মাংস কাটার যন্ত্র

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » টিপস্‌ এণ্ড টেকনিক » মাংস কাটার যন্ত্র

মাংস কাটার যন্ত্র

ঈদে মাংসের হরেক রকম খাবার তৈরি হবেই। তবে তার আগে প্রয়োজন নির্দিষ্ট আকারে মাংস টুকরো করে নেওয়া। এ জন্য আপনি ব্যবহার করতে পারেন চপার (মাংসের কিমা করার জন্য), স্লাইসার (মাংস টুকরা করে কাটার জন্য), চপার ব্লেন্ডার (মাংস ব্লেন্ড করার জন্য), ছুরি, শিক, বারবিকিউ মিনসার (বিভিন্ন ধরনের আকারে মাংস কিমা করা যায়), গ্রিল (যেকোনো ধরনের কাবাব করার জন্য), ফুড প্রসেসর (মাংস কিমা এবং সবজি কাটা যায়), হ্যামার, ইলেকট্রিক গ্রিল, চারকোল, কাঁচি, দা, বঁটি, চপার বোর্ড (শিক কাবাব করার জন্য)—এসব সামগ্রী।
‘চপিং বোর্ডে রেখে এসব সামগ্রী ব্যবহার করে মাংসকে সঠিক পরিমাণে টুকরো করে রান্না করলে তবেই তো খাবার হবে সুস্বাদু ও মজাদার।’ বলছিলেন রন্ধনশিল্পী রাহিমা সুলতানা।

জেনে নিন এসবের দরদাম

ঢাকার বসুন্ধরা সিটির লেভেল-৬-এ রয়েছে এপিক হোম অ্যাপ্লায়েন্স। এখানে আপনি পাবেন ফুড প্রসেসর, যার দাম পড়বে ৯৫০০-১০৯০০ টাকা। চপার অ্যান্ড চপার ব্লেন্ডার, যার দাম পড়বে ৬৩৫০-৯১৫০ টাকা। বারবিকিউ গ্রিল, যার দাম পড়বে ৭১১০ টাকা। চপার ব্লেন্ডারের দাম ১৯৫৫ টাকা, মিনসার যার দাম পড়বে ১১৬৫০ ইত্যাদি। ঢাকার গুলশান ১ নম্বরের ডিসিসি মার্কেটে আপনি পেতে পারেন মুরগি ও গরুর মাংস কাটার জন্য চপার, ছুরি, এগুলো ধার করার যন্ত্র, কাঁচি। এগুলোর সব মিলিয়ে দাম পড়বে ১৮০০-৩০০০ টাকা। এ ছাড়া চপার ব্লেন্ডার ১৭০০, শুধু চপার ৫০০-৬০০, ছুরি ১২০-২৫০ টাকা ইত্যাদি। আগোরা সুপার শপে আপনি পাবেন ছুরি, যার দাম পড়বে ১১০-১৫০, ডিপার্টমেন্টাল স্টোর স্বপ্নে আপনি পাবেন চপার, যার দাম পড়বে ১৮৫-৫৭০ টাকা। দোকানভেদে মাংস কাটার এসব যন্ত্রে রয়েছে দামের তারতম্য।

গুলশানে ফিক্স ইট সুপার শপে আপনি পাবেন চপিং বোর্ড ২৪০-৫৫০ টাকা, চপার ৩৫০-৮৫০ টাকা, মিট মিনসার ১৬৫০ টাকা, ছুরি ২৫০-৪০০ টাকা, কিচেন নাইফ ১৫০-৩৫০ টাকা, বিভিন্ন প্রকার চপার, ছুরি, শার্পনার—এসবের সেট ১৮৫০-৪০০০ টাকা। মুরগি কাটার কিচেন সিজর ২৫০-৪৫০, বড় মাংসকে ছোট টুকরা করার জন্য এক্স ৪৭৫০ টাকা।

নাঈমা আমিন
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ০৯, ২০১০

Category: টিপস্‌ এণ্ড টেকনিক, বাংলা রেসিপি । Bangla RecipeTag: নাঈমা আমিন
Previous Post:খাসির কাচ্চি
Next Post:শিল্পীর (কনকচাঁপা) হাতে উৎসবের রান্না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑