• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তালের বিস্কুট

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » টক ঝাল মিষ্টি » তালের বিস্কুট

তালের বিস্কুট
[ছয়জনের জন্য পরিবেশন]

উপকরণ: ময়দা ২ কাপ, কনডেন্সড মিল্ক ২ টেবিল-চামচ, গুঁড়া দুধ সিকি কাপ, লবণ আধা চা-চামচ, সয়াবিন তেল সিকি কাপ, চিনি আধা কাপ, ডিম ১টা, পানি পরিমাণমতো, বেকিং পাউডার ১ টেবিল-চামচ, খাওয়ার সোডা সিকি কাপ, তেল ভাজার জন্য পরিমাণমতো।

প্রণালি: তাল বাদে ওপরের সব উপকরণ একসঙ্গে ময়ান দিতে হবে। এবার পমিরাণমতো তালের ঘন রস দিয়ে রুটি বানানোর মতো ডো বানাতে হবে। এবার ছোট ছোট রুটি বেলে বিভিন্ন ছাঁচ দিয়ে বিস্কুটের আকারে কেটে ডুবোতেলে বাদামি করে ভেজে পরিবেশন। এই বিস্কুট ইচ্ছে করলে অনেক দিন ঘরে রেখেও খাওয়া যায়।

কল্পনা রহমান
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ২৮, ২০১০

Category: টক ঝাল মিষ্টি, বাংলা রেসিপি । Bangla RecipeTag: কল্পনা রহমান
Previous Post:তালের কেক
Next Post:কলাপাতায় তালের রুটি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑