• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ছোলার ডালের বরফি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » টক ঝাল মিষ্টি » ছোলার ডালের বরফি

ছোলার ডালের বরফি

 

ছোলার ডাল ১/২ কেজি দারচিনি,২সে.মি ৩টুকরা
দুধ ৬কাপ গোলাপ জল ১টে.চা
চিনি ১১/৪ কেজি ঘি ১কাপ

১। ছোলার ডাল ধুয়ে দুধে সিদ্ধ দাও। ডাল সিদ্ধ হয়ে নরম হলে নামাও। পুরানো ডাল হলে আরও পানি দিয়ে সিদ্ধ করতে হবে। ডাল শিলপাটায় বাট।

২। ৩১/২ কাপ চিনিতে ২ কাপ পানি দিয়ে জ্বাল দাও। চিনি গলে গেলেই নামিয়ে ছেঁকে নাও। গরম সিরায় ঘি মিশাও। ডাল দিয়ে ঘুটে মসৃণ করে মিশাও। চুলায় দাও। দারচিনি দিয়ে মাঝে মাঝে নাড়তে থাক। ফুটে উঠলে ঘন ঘন নেড়ে হালুয়া কষাও।

৩। হালুয়া তাল বাঁধলে গোলাপজল দিয়ে কষাও। বাকি ১১/২ কাপ চিনি দাও। হালুয়া যখন হাঁড়ির তলা ছেড়ে আসবে তখন নামবে। বড় এ্যালিউমিনিয়াম বা কাঠের খঞ্চায় ঢেলে ২সে.মি পুরু করে বেলনি দিয়ে বেল। ঠান্ডা হলে চারকোনা বা বরফির আকারে কাট। হালুয়া বেলে সমান করার সময় উপরে পেস্তাবাদামের কুচি ছিটিয়ে দেয়া যায়। হালুয়া কষাবার সময় আধা কাপ গুঁড়া দুধ দেয়া যায়। ৮-১০ ঘন্টা বাতাসে খোলা রাখলে বরফি জমবে।

Category: টক ঝাল মিষ্টি, বাংলা রেসিপি । Bangla RecipeTag: সিদ্দিকা কবীর
Previous Post:সুজির মোহনভোগ
Next Post:ছোলার ডালের হালুয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑