• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমের মোরব্বা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » টক ঝাল মিষ্টি » আমের মোরব্বা

আমের মোরব্বা

কাঁচা আম ১০টি চুন, ভিজানো ১চা চা
ফিটকিরি, গুঁড়া ১চা.চা চিনি ১কেজি

১। আমের আঁটি শক্ত হয়নি এমন কাঁচা আম নেবে। খুব কচি আমের মোরববা ভাল হয় না। স্টেনলেস স্টীলের ছুরি দিয়ে আমের মুখ কেটে পানিতে ভিজাও। আমের খোসা ছাড়িয়ে দুটুকরা কর। আঁটি ফেলে আম পানিতে রাখ। ছুরি দিয়ে আমের উপরের কাল কষের দাগ পরিষ্কার করে তোল। বোঁটার দিকের শক্ত অংশ এবং আঁটির চারপাশে শক্ত অংশ ছুরি দিয়ে কাট। আম পরিষ্কার পানিতে ডুবিয়ে রাখ।

২। এনামেলের বা মাটির গামলায় পানি নাও। আম খেজুর কাঁটা দিয়ে খুব ভাল করে কেঁচে গামলার পানিতে রাখ। এক ঘন্টা পর পর দুবার পানি বদলাও। প্রত্যেকবার আমের পানি নিংড়ে ফেলে নতুন পানিতে রাখবে।

৩। গামলার পরিষ্কার পানিতে ফিটকিরি ও চুন গুলে নাও। ফিটকিরির পানিতে আম ৩ ঘন্টা ডুবিয়ে রাখ।

৪। ফিটকিরির পানি থেকে আম তুলে পানি নিংড়ে নাও। ফুটানো পানি চুলা থেকে নামিয়ে আম দিয়ে ৫-৭ মিনিট ফুটাও। পানি থেকে আম তুলে পানি নিংড়ে রাখ।

৫। ২ কাপ পানি দিয়ে চিনির সিরা কর। ২টে.চা দুধ সিরায় দিয়ে ময়লা কাট। সিরা ছেঁকে নাও। সিরায় আম দিয়ে মৃদু আঁচে ১ ঘন্টা জ্বাল দাও। পরের দিন জ্বাল দিয়ে সিরা ঘন হলে নামিয়ে মোরববা বৈয়ামে ভর।

Category: টক ঝাল মিষ্টি, বাংলা রেসিপি । Bangla RecipeTag: সিদ্দিকা কবীর
Previous Post:চিনি জমানো মোরববা
Next Post:আমলকীর মোরব্বা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑