• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাঁচা আম অড়বরইয়ের আচার

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » টক ঝাল মিষ্টি » কাঁচা আম অড়বরইয়ের আচার

কাঁচা আম অড়বরইয়ের আচার

উপকরণ: কাঁচা আম-বড় ৮টি, অড়বরই-১ কেজি, কাঁচা মরিচ-২৫০ গ্রাম, লবণ-স্বাদমতো, হলুদ গুঁড়া-দেড় টেবিল চামচ, মরিচ গুঁড়া-২ টেবিল চামচ, পাঁচফোড়ন গুড়া-৪ টেবিল চামচ, সিরকা-১ লিটার, চিনি-৮ কেজি, সরিষার তেল-৪ কাপ।

প্রণালি: আম, অড়বরই ও কাঁচ মরিচ ধুয়ে বাতাসে শুকিয়ে নিন। আমগুলো ছোট চৌকো টুকরা করুন, একটি পাত্রে সরিষার তেল গরম করে তাতে একে একে আম, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে নাড়ুন। সিরকা দিন, আম সেদ্ধ হয়ে এলে তাতে অড়বরই ও কাঁচা মরিচ দিন। একটু নাড়াচাড়া করে মরিচ গুঁড়া দিন। সব উপকরণ সেদ্ধ হয়ে এলে তাতে পাঁচফোড়নগুলো মেশান। চিনি দিয়ে নাড়ুন। ঘন হয়ে তেলের ওপর ভেসে উঠলে নামিয়ে নিন।

গওহর আফজা
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ১১, ২০১০

Category: টক ঝাল মিষ্টি, বাংলা রেসিপি । Bangla RecipeTag: গওহর আফজা
Previous Post:ছোট মাছের ঝাল পাতোড়া
Next Post:আমের মিষ্টি আচার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑