• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সুজির মণ্ডা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » টক ঝাল মিষ্টি » সুজির মণ্ডা

সুজির মণ্ডা

উপকরণ: সুজি আধা কাপ, ছানা আধা কাপ, মাওয়া ২ কাপ, ঘি আধা কাপ, চিনি ২ কাপ, এলাচ গুঁড়ো আধা চা-চামচ, গোলাপ এসেন্স সামান্য, পেস্তাবাদাম কুচি ২ টেবিল-চামচ, খেজুর বাটা ২ টেবিল-চামচ।

প্রণালি: ২ টেবিল-চামচ ঘি দিয়ে সুজি বাদামি করে ভেজে নিতে হবে। ছানা হাত দিয়ে মথে সুজির সঙ্গে মাখিয়ে ২ টেবিল-চামচ ঘি দিয়ে জ্বাল দিতে হবে ও চিনি দিতে হবে। চিনি গলে গেলে এলাচ গুঁড়ো, গোলাপ এসেন্স ও খেজুর বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে মাওয়া ও বাকি ঘি দিয়ে অল্প কিছুক্ষণ নাড়তে হবে।
ডিশে ঘি মাখিয়ে মণ্ডা ঢেলে পেস্তাবাদাম কুচি ছিটিয়ে পছন্দমতো কেটে নিতে হবে।

সিতারা ফিরদৌস
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ২০, ২০১০

Category: টক ঝাল মিষ্টি, বাংলা রেসিপি । Bangla RecipeTag: সিতারা ফিরদৌস
Previous Post:বাদামের হালুয়া
Next Post:গাজরের দরবারি হালুয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑