• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কোকোনাট জেলী উইত ফ্রুট

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিদেশী রান্না » কোকোনাট জেলী উইত ফ্রুট

কোকোনাট জেলী উইত ফ্রুট

 

আগার আগার ১১/৪ টে. চা নারিকেলের ঘন দুধ ১ কাপ
কলা বড় ১ টি নারিকেলের পাতলা দুধ ২ কাপ
আনারস ১ স্লাইস লবণ সামান্য  
আম ১টি চিনি ১২৫ গ্রাম

 

১। অগার আগার অল্প গরম পানিতে ভিজিয়ে রাখ।

২। কলা, আনারস, আম স্লাইস করে কাট।

৩। একটি মোলডে সামান্য ঘি মাখিয়ে ফল সাজিয়ে রাখ।

৪। তিন ভাগের একভাগ আগার আগার ও সামান্য লবণ ঘন নারিকেলে দুধের সাথে মিশাও। উনুনেস দিয়ে একবার ফুটাও। উনুন থেকে নামিয়ে গামলায় ফুটানো পানিতে প্যান রাখ যেন না জমে।

৫। বাকি আগার আগার নারিকেলের পাতলা দুধের সাথে মিশাও। লবণ ও চিনি মিশিয়ে আগার আগার উনুনে দাও। একবার ফুটে উঠলে নামাও। ভালভাবে নেড়ে ফলের উপর ঢেলে দাও। ঠান্ডা হলে রেফ্রিজারেটরে রাখ।

৬। ফল জমে গেলে মোলডে ফলের উপরে ঘন নারিকেলের দুধ ঢেলে দাও। ঠান্ডা করে আবার রেফ্রিজারেটরে রাখ।

৭। সম্পূর্ণভাবে জমে গেলে পরিবেশনের আগে মোলড উল্টে ফ্রুট জেলী বের কর।

—————————
সিদ্দিকা কবীর
রান্না খাদ্য পুষ্টি

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, বিদেশী রান্নাTag: সিদ্দিকা কবীর
Previous Post:ফ্রাইড থাই নুডলস
Next Post:কোকোনাট প্যানকেক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑