• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফ্রাইড ফিশ উইত জিঞ্জার সস

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিদেশী রান্না » ফ্রাইড ফিশ উইত জিঞ্জার সস

ফ্রাইড ফিশ উইত জিঞ্জার সস

 

মাছ ভাজাঃ   সসঃ  
মাছ ৬০০ গ্রাম সাদা সিরকা ২টে. চা.
সয়াবিন তেল ১ টে. চা. আদা, ঝুরি ২ টে. চা.
লবণ ১ চা. চা. চিনি ২ টে. চা.
করণফ্লাওয়ার ২ টে. চা. শুকনা মরিচ, মিহিকুচি ১ টি
তেল ভাজার জন্য   কচি পেঁয়াজ, কুচি ৪ টি
    করণফ্লাওয়ার  

 

১। রুই, কাতল, আইর, পাঙ্গাশ, বোয়াল, ভেটকী, শোল, গজার মাছের ফিলে কেটে নাও। অথবা বড় সাইজের তেলাপিয়া বা পমফ্রেট মাছের পেট পরিষ্কার করে গোটা মাছ নাও। মাছ ধুয়ে কাপড় দিয়ে মুছে পানি শুষে নাও। মাছে লবণ ও তেল মাখাও। করণফ্লাওয়ার মাছ গড়িয়ে নাও।

২। ডুবোতেলে মাছ হালকা বাদামী ও মচমচে করে ভেজে পরিবেশনের ডিসে সাজিয়ে রাখ। মাছ গরম রাখতে হবে।

৩। সসপ্যানে সিরকা, আদা, চিনি, লবণ দাও। আধা কাপ পানি দিয়ে মিশাও। উনুনে দাও। ফুটে উঠলে মাঝারি আঁচে রেখে ৪-৫ মিনিট ফুটাও।

৪। ফ্রাইপ্যানে ১ টে. চামচ তেল গরম করে শুকনা মরিচ এবং কচি পেঁয়াজ কুচি দিয়ে ভাজ। সসপ্যানে ঢেলে দাও। পানিতে অল্প করণফ্লাওয়ার গুলে সসে এমন আন্দাজে দাও যেন স্বচ্ছ ও সামান্য ঘন দেখায়।

৫। রাইস ডিসে সাজিয়ে রাখা মাছের উপর গরম সস ফেলে সঙ্গে সঙ্গে পরিবেশন কর।

—————————
সিদ্দিকা কবীর
রান্না খাদ্য পুষ্টি

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, বিদেশী রান্নাTag: সিদ্দিকা কবীর
Previous Post:চিকেন ইন ডিনাট এন্ড কোকোনাট সস
Next Post:থাই সুইট সাওয়ার ফিশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑