• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চিঁড়ার মোয়া

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিশেষ দিনের রান্না » পূজা » চিঁড়ার মোয়া

চিঁড়ার মোয়া

উপকরণ: ৫০০ গ্রাম চিঁড়া, ২০০ গ্রাম গুড়, গোলমরিচের গুঁড়া পরিমাণমতো।

প্রণালি: চিঁড়া ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর কাঠের খোলায় চিঁড়া ভেজে নিতে হবে। চিঁড়া লাল লাল হয়ে গেলে এতে গুড় ঢেলে দিতে হবে। একসঙ্গে গুড় ও চিঁড়া কষাতে হবে। কষানোর সময় কাঠি বা কোনো কিছু দিয়ে সারাক্ষণ নাড়তে হবে। যেন গুড় ও চিঁড়া লেগে না যায়। আঠালো হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। নামানোর আগে গোলমরিচের গুঁড়া দিতে হবে। গরম থাকতে থাকতে মোয়া বানিয়ে ফেলতে হবে। চিঁড়া ঠান্ডা হয়ে গেলে মোয়া তৈরি করা যায় না। তাই গরম থাকা অবস্থায়ই তৈরি করে ফেলতে হবে।

চন্দনা মজুমদার
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ১৯, ২০১০

Category: পূজা, বাংলা রেসিপি । Bangla RecipeTag: চন্দনা মজুমদার
Previous Post:নারকেলের নাড়ু
Next Post:খইয়ের মুড়কি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑