• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সান্তাক্লজ কেক

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » জলখাবার » সান্তাক্লজ কেক

সান্তাক্লজ কেক

উপকরণ: ডিম ৬টি, ময়দা ১ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, চিনি আধা কাপ, ভ্যানিলা এসেন্স সিকি চা চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ।

প্রণালী: ময়দা, গুঁড়া দুধ, বেকিং পাউডার একসঙ্গে চেলে নিতে হবে। ডিমের সাদা অংশ ফোম করে চিনি, হলুদ অংশ ও ভ্যানিলা দিয়ে কিছুক্ষণ বিট করে অল্প অল্প করে ময়দার মিশ্রণ মিলিয়ে বেকিং ডিশে ঢেলে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৩০ থেকে ৩৫ মিনিট বেক করে স্পঞ্জ কেক বানাতে হবে। কেক ঠান্ডা করে সান্তাক্লজ আকারে কেটে সুগার সিরাপ লাগিয়ে সফট ক্রিমের সঙ্গে লাল ও চকলেট রং মিলিয়ে সান্তাক্লজের আকারে কেকে লাগিয়ে নিতে হবে।
সফট ক্রিম তৈরি: মাখন ৪০০ গ্রাম, আইসিং সুগার ২ কাপ, ভ্যানিলা আধা চা চামচ, বরফ কিউব ৫-৬টি।

প্রণালী: মাখন, আইসিং সুগার, ভ্যানিলা একসঙ্গে মিলিয়ে বরফ দিয়ে বিট করতে হবে।
সুগার সিরাপ: চিনি ৪ টেবিল চামচ, পানি ১ কাপের চার ভাগের তিন ভাগ, ভ্যানিলা সামান্য।

সিতারা ফিরদৌস
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ২২, ২০০৯

Category: জলখাবার, বাংলা রেসিপি । Bangla RecipeTag: সিতারা ফিরদৌস
Previous Post:ফলের পাই
Next Post:বাঙালির প্রতিভা

Reader Interactions

Comments

  1. mondira

    December 16, 2012 at 11:35 am

    recipe er sathe photo add kore dile valo hoy……………………….

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑