• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ক্রিসমাস লগ কেক

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিশেষ দিনের রান্না » বড়দিন » ক্রিসমাস লগ কেক

ক্রিসমাস লগ কেক

উপকরণ: ডিম ৫টি, ময়দা এক কাপের চার ভাগের তিন ভাগ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, কোকো পাউডার ১ টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, চিনি আধা কাপ, ভ্যানিলা সিকি চা চামচ, চকলেট ৩৫০ গ্রাম, মাখন ২০০ গ্রাম, আইসিং সুগার আধা কাপ, চেরি ৪টি, খেজুর ৮টি, আমন্ড ও পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ।

প্রণালী: ময়দা, গুঁড়া দুধ, কোকো পাউডার, বেকিং পাউডার একসঙ্গে চেলে নিতে হবে।
ডিমের সাদা অংশ ফোম করে চিনি, হলুদ অংশ ও ভ্যানিলা দিয়ে কিছুক্ষণ বিট করে ময়দার মিশ্রণ মিলিয়ে নিন। ১১ বাই ১২ ইঞ্চি ট্রের মাপে ব্রাউন পেপার কেটে মাখন লাগিয়ে কেকের ডো ঢেলে দিন। এবার প্রিহিটেড ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১২ থেকে ১৫ মিনিট বেক করতে হবে।
চকলেট গলিয়ে মাখন ও আইসিং সুগার দিয়ে বিট করে শুকনো ফলের কুচি মিলিয়ে কেকের ওপর লাগিয়ে রোল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে কেকের ওপর বাকি ক্রিম লাগিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

সিতারা ফিরদৌস
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ২২, ২০০৯

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, বড়দিনTag: সিতারা ফিরদৌস
Previous Post:প্রমেহ
Next Post:ফলের পাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑