• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পাঁচমিশালি সবজি আর ডিমের পুর

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » জলখাবার » পাঁচমিশালি সবজি আর ডিমের পুর

পাঁচমিশালি সবজি আর ডিমের পুর

উপকরণ: বড় ডিম ৪টি, মুরগির মাংসের মিহি কিমা ৪ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি আধা চামচ।

প্রণালী: কিমা, কর্নফ্লাওয়ার, লবণ, চিনি একসঙ্গে মাখিয়ে ডিম ফেটিয়ে ডিমের সঙ্গে ভালোভাবে মিলিয়ে ব্যাটার তৈরি করে ১০-১২ মিনিট রাখতে হবে।

পুরের উপকরণ: ফুলকপি আধা কাপ, গাজর আধা কাপ, বরবটি আধা কাপ, বাঁধাকপি আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, মাশরুম আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল ৪ টেবিল চামচ, কারি পাউডার ১ চা চামচ, টমেটো সস ২ টেবিল চামচ মুরগির কিমা আধা কাপ।
প্রণালী: সব সবজি আধা সিদ্ধ করে নিতে হবে। তেল গরম করে পেঁয়াজ ভেজে কিমা ভুনতে হবে। এবার পর্যায়ক্রমে সব সবজি ও বাকি উপকরণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে। ফ্রাইপ্যান গরম করে সামান্য তেল মাখিয়ে ১ কাপ ব্যাটার ফ্রাইপ্যানে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোলা ছড়িয়ে দিতে হবে। এক পিঠ হলে উল্টিয়ে দিতে হবে। এভাবে সব কয়টি করতে হবে। রুটির একপাশে সবজির পুর রেখে রোল করে গোলানো ময়দা দিয়ে আটকিয়ে দিতে হবে। প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১০ মিনিট রাখতে হবে।

সিতারা ফিরদৌস
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ১০, ২০০৯

Category: জলখাবার, বাংলা রেসিপি । Bangla RecipeTag: সিতারা ফিরদৌস
Previous Post:ডিমের কোপ্তা কারি
Next Post:ডিমের কাশ্মীরি কোরমা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑