• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাচকি মাছের পাতুরি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাছ » কাচকি মাছের পাতুরি

কাচকি মাছের পাতুরি

উপকরণ: কাচকি মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, টমেটো কুচি আধা চা চামচ, কাঁচামরিচ ফালি ৫-৬টি, মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনে পাতা কুচি ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, লবণ স্বাদমতো, কচুর পাতা ৮-১০টি, সুতা বাধার জন্য, তেল আধা কাপ।

প্রণালী: প্রথমে মাছ খুব ভালো করে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পেঁয়াজ, টমেটো ও লবণ দিয়ে খুব ভালো করে মেখে একটু নরম হলে বাকি সব মসলা ও মাছ একসঙ্গে মাখিয়ে ৮-১০ ভাগ করে ৮-১০টি পাতায় নিয়ে মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে নন স্টিক ফ্রাইপ্যানে তেল দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে সুতা খুলে পরিবেশন করতে হবে।

সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ২৭, ২০০৯

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাছ
Previous Post:চিংড়ি পুইপাতায় ভাজা
Next Post:আমড়ার টক মিষ্টি আচার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑