• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গরুর মাংসের সুরুয়া

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিদেশী রান্না » গরুর মাংসের সুরুয়া

গরুর মাংসের সুরুয়া

উপকরণ : মাংস ১ কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, ধনে বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, হলুদের গুড়া ১ চা চামচ, মরিচগুঁড়ো ১ টেবিল চামচ, টমেটোর সস ২ টেবিল চামচ, টকদই হাফ কাপ, তেল হাফ কাপ, পেঁয়াজ রেরেস্তা সিকি কাপ, তেজপাতা ২টা, এলাচ ২ টা, দারুচিনি ৪ টুকরো, গরম মসলারগুঁড়ো ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন : মাংস টুকরা করে ধুয়ে সরবাটা মসলা ও গুঁড়া মসলা ভাল করে মিশিয়ে এবং মাখিয়ে ১ ঘন্টা রাখতে হবে। খেয়াল রাখতে হবে, গরম মসলার গুঁড়ো, টমেটো সস, পেঁয়াজ রেরেস্তা যেন একসঙ্গে না দিয়ে ফেলি। এক ঘন্টা রাখার পর চুলায় মাংস চাপিয়ে কষাতে হবে। তেল উপরে এলে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করতে হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে এবং সুরুয়া ঘন হয়ে এলে টমেটো সস, গরম মসলার গুঁড়ো ওপরে ছড়িয়ে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে একটু রেখে নামাতে হবে। পরোটা, নান, রুমালী রুটির সাথে পরিবেশন করুন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, অক্টোবর ২০, ২০০৯

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, বিদেশী রান্না
Previous Post:রুমালী রুটি
Next Post:বাসায় বলতে গিয়েছিলাম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑