• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ছোট মাছের পাতলা ঝোল

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাছ » ছোট মাছের পাতলা ঝোল

ছোট মাছের পাতলা ঝোল

উপকরণ: বাতাসি বা কাজলি মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি এক কাপ, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক চা-চামচ, হলুদ গুঁড়ো আধা চা-চামচ, মরিচ গুঁড়ো আধা চা-চামচ, কাঁচা মরিচ তিন-চারটি, ধনেপাতা দুই টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়ো আধা চা-চামচ, টমেটো কুচি একটি, তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো।

প্রণালী: মাছে লবণ, হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো মেখে ১০ মিনিট রেখে দিতে হবে। ফ্রাইপ্যানে তেল দিয়ে তাতে কাটা পেঁয়াজ দিন। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে সব মসলা, লবণ ও সামান্য পানি দিয়ে কষুন। মসলা কষা হলে তাতে বড় এক কাপ পানি দিন। অন্য একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে মাছ একটু লাল করে ভাজুন। এবার ভাজা মাছগুলো ফুটন্ত ঝোলের মধ্যে দিন। টমেটো ও ধনেপাতা দিন, কাঁচা মরিচ দিয়ে একটু ঝোল রেখে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন।

শাহানা পারভীন
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ০৬, ২০০৯

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাছTag: শাহানা পারভীন
Previous Post:আর না ঘুরে
Next Post:পেঁপে-চিংড়ি ভুনা

Reader Interactions

Comments

  1. chandan

    May 5, 2013 at 11:41 am

    apnader deya recipi ranna kore kheye ami hospital achi, ar erokhom recipi pathaben na………

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑