• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রেশমি সেমাই

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » জলখাবার » রেশমি সেমাই

রেশমি সেমাই

ক· উপকরণঃ সেমাই ২ কাপ, চিনি ২ কাপ, জর্দার রং সামান্য, ঘি আধা কাপ, এলাচ ও দারচিনি চারটি করে, গুঁড়া দুধ আধা কাপ, আনারস আধা কাপ, কিসমিস, পেস্তাবাদাম ও কাঠবাদাম ১ কাপ, লবণ এক চিমটি।
প্রণালীঃ কিসমিস, কাঠবাদাম ও পেস্তা বাদাম অল্প ঘি দিয়ে ভেজে নিতে হবে। সেমাই বাদামি করে ভেজে ঠান্ডা করতে হবে। গরম পানিতে দিয়ে ভাপে ছেঁকে নিতে হবে। আনারস কুরিয়ে রস ছেঁকে ছোবাটা আধা কাপ মেপে নিতে হবে। এখন ভাপা সেমাই, চিনি, আনারসের ছোবা, এলাচ, দারচিনি গুঁড়া, লবণ ও জর্দার রং সামান্য গুলে দিতে হবে। তারপর একসঙ্গে মাখতে হবে। এবার পাত্রটি একটি তাওয়ায় অল্প জ্বালে দমে বসাতে হবে। আঘা ঘণ্টা পর পাত্রের ঢাকনা খুলে নেড়ে দিতে হবে।
খ· উপকরণঃ জাফরান অল্প, ডিম ২টা, গুঁড়া দুধ আধা কাপ, ডিমের জন্য চিনি সিকি কাপ, পানি ১ কাপ (ডিমের জন্য), ঘি সিকি কাপ (ডিমের জন্য)।
প্রণালীঃ উপরের সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে ঘি দিয়ে চুলায় দিতে হবে। ঘন ঘন নাড়তে হবে। একসময় এটি ছানার মতো হয়ে ঝরঝরে হবে; তখন আগে দমে দেওয়া সেমাইয়ের সঙ্গে ভালোভাবে মেশাতে হবে। বাকি ঘি ও বাদাম ভাজাগুলো মেশাতে হবে। পাঁচ মিনিট অল্প জ্বালে ঢেকে দমে রেখে বাটিতে সাজিয়ে পরিবেশন করুন।

কল্পনা রহমান
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ০৮, ২০০৯

Category: জলখাবার, বাংলা রেসিপি । Bangla Recipe
Previous Post:দুররানি কাবাব
Next Post:মুচমুচে ফিশ ফিঙ্গার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑