• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গরুর ভুনা চাপ

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিশেষ দিনের রান্না » ঈদ উল ফিতর » গরুর ভুনা চাপ

গরুর ভুনা চাপ

উপকরণ : চাপের মাংস ১ কেজি, দই আধা কাপ, ধনে বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, রসুন মিহিকুচি হাফ চা চামচ, লবণ পরিমাণমত, তেল বাসি হাফ কাপ, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন কোষ ৪টি, আদা বাটা ১ টেবিল চামচ, এলাচ, দারচিনি ৪+৪ টি, লবঙ্গ ২টি, গোল মরিচ বাটা হাফ চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, ধনে বাটা ১ টেবিল চামচ, লেবু ১টি।

যেভাবে তৈরি করবেন : দই, ১ চা চামচ বীন, ১ চা চামচ, জিরা, দুটি রসুনের কুচি ও লবণ মাংসে মেখে পরিমাণমত পানি দিয়ে মৃদু আঁচে সেদ্ধ করুন। তেলে পেঁয়াজ, রসুন, আদা এবং গরম মসলা দিয়ে ভাজুন। বাটা মসলা দিয়ে মৃদু আঁচে ৪-৫ মিনিট ভাজুন। মাংস দিয়ে কষান। নেড়ে মাংস উল্টে দিয়ে মৃদু আঁচে রান্না করুন। লেবুর রস দিয়ে দিন। মাংসের উপরে তেল উঠলে নামিয়ে নিন। সাজিয়ে ভাত অথবা রুটির সাথে পরিবেশন করুন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, সেপ্টেম্বর ০১, ২০০৯

Category: ঈদ উল ফিতর, বাংলা রেসিপি । Bangla Recipe
Previous Post:বিফ মুসাকা
Next Post:দুররানি কাবাব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑