• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দই রেজালা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » টক ঝাল মিষ্টি » দই রেজালা

দই রেজালা

উপকরণ: গরু/খাসির মাংস ১ কেজি, টক দই ১কাপ, পোস্তদানা বাটা ১টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, জয়ফল ও জয়ত্রী ১ চা চামচ, ঘি আধা কাপ, কিসমিস বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধাকাপ, মরিচ বাটা ১ টেবিল চামচ, চিনি ৪ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুণ পেস্ট ১ টেবিল চামচ।

প্রণালী: মাংসের টুকরা কেটে ভালো করে ধুয়ে মুছে নিন যেন একটুও পানি না থাকে। এবার মাংসে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টক দই, মরিচ বাটা, পোস্তাদানা বাটা দিয়ে মাখিয়ে কাটা চামচ দিয়ে কেটে নিন। চুলায় পাত্র বসিয়ে ঘি দিন। ঘি গরম হলে কিসমিস ও জয়ফল, জয়ত্রী বাটা অল্প পানি দিয়ে কষিয়ে মাখানো মসলা সহ মাংস দিন। কম আঁচে উল্টে দিয়ে মাঝে মাঝে নাড়ুন এবং সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রান্না করুন। সবশেষে চিনি ও বেরেস্তা দিয়ে গায়ে মসলা সহ নামিয়ে পরিবেশন করুন।

আফরোজা জামান
সূত্র: দৈনিক ইত্তেফাক, আগস্ট ১৮, ২০০৯

Category: টক ঝাল মিষ্টি, বাংলা রেসিপি । Bangla Recipe
Previous Post:মিক্স ভুনা বুট
Next Post:সাদা নরম খিচুড়ি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑