• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হালিম

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিদেশী রান্না » হালিম

হালিম

উপকরণ-১: হাড়সহ গরুর মাংস ১ কেজি, তেল ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, জিরা, ধনিয়া ও গরম মসলা প্রতিটি ১ চা চামচ করে, লবণ স্বাদমতো।

প্রণালীঃ মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে সব উপকরণ দিয়ে মেখে দুইবার কষিয়ে পানি দিয়ে যথেষ্ট নরম করে সেদ্ধ করে নিতে হবে।

উপকরণ-২: গম ১ কাপ, ছোলার ডাল আধা কাপ, মুগের ডাল আধা কাপ, মসুর ডাল সিকি কাপ, মটর ডাল আধা কাপ, মাষকলাই ডাল আধা কাপ, পোলাওয়ের চাল আধা কাপ, তেজপাতা ২টি, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লেবু ১টি, আদা কুচি ১ টেবিল চামচ, হালিম মসলা ১ টেবিল চামচ, শুকনো মরিচ ২-৩টি।

প্রণালীঃ ডাল গরম তাওয়ায় ভেজে আধা ভাঙা করে ২-৩ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। ডাল ও চাল ধুয়ে ভিজিয়ে রাখুন। সসপ্যানে পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখুন। এবার এই সসপ্যানে ডাল, চাল ও গম দিন এবং বেশ খানিকটা পানি দিয়ে সেদ্ধ করুন। গম ও ডাল সেদ্ধ হলে এতে রান্না করা মাংস দিয়ে আরও কিছুটা পানি দিয়ে অল্প আঁচে ঢেকে রান্না করুন। মাঝেমধ্যে নাড়বেন। মাংস ও ডাল যখন সেদ্ধ ও ঘন হবে, তখন বেরেস্তা দিয়ে আরও কিছুক্ষণ চুলায় রাখুন। বেরেস্তা, আদাকুচি, ধনেপাতা, হালিম মসলা, লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।

শাহানা পারভীন
সূত্রঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ১৮, ২০০৯

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, বিদেশী রান্নাTag: শাহানা পারভীন
Previous Post:আলু-কাবুলি মসলা
Next Post:বেগুনি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑