• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভেলপুরি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » টক ঝাল মিষ্টি » ভেলপুরি

ভেলপুরি

উপকরণঃ পুরির জন্যঃ ময়দা ২ কাপ, লবণ সামান্য, বেকিং পাউডার আধা চা চামচ, তেল ভাজার জন্য।

পুরের জন্যঃ আলু সেদ্ধ আধা কাপ, মটর ডাল সেদ্ধ ১ কাপ, কাঁচা মরিচ কুচি আধা চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, তেঁতুলের সস ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, চটপটি মসলা ১ চা চামচ, ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ, শসা কুচি ১ কাপ, লবণ স্বাদমতো, বিটলবণ সামান্য।

প্রণালীঃ পুরের উপকরণগুলো ভালো করে মেখে একটি পুর তৈরি করুন। এবার পুরির উপকরণ থেকে ময়দা, বেকিং পাউডার ও লবণ একসঙ্গে মিশিয়ে চালুনিতে চেলে নিন। ১ টেবিল চামচ তেল গরম করে ময়দার সঙ্গে ভালো করে মেখে নিন। প্রয়োজনমতো পানি দিয়ে ময়দা মেখে লেচি কেটে নিন। পছন্দমতো আকারে পুরি তৈরি করে ডুবোতেলে ভেজে তুলুন। প্রতিটি পুরি অর্ধেক করে কেটে এতে পুর ভরে দিন। তারপর শসা কুচি ও বিটলবণ দিন। ইফতারের সময় গরম গরম পরিবেশন করুন মজাদার ভেলপুরি।

শাহানা পারভীন
সূত্রঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ১৮, ২০০৯

Category: টক ঝাল মিষ্টি, বাংলা রেসিপি । Bangla RecipeTag: শাহানা পারভীন
Previous Post:ঝটপট দইবড়া
Next Post:আলু-কাবুলি মসলা

Reader Interactions

Comments

  1. Kazi Faizur Rahman

    April 10, 2012 at 2:21 pm

    How can I do this dough of Valpuri?

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑