• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঝিঙায় আছে আয়রন

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » টিপস্‌ এণ্ড টেকনিক » ঝিঙায় আছে আয়রন

ঝিঙা গ্রীষ্মকালীন সবজি। ঝিঙায় সব পুষ্টি উপাদানই সামান্য পরিমাণ আছে। তবে ভিটামিন ‘এ’ আছে প্রচুর। ক্যালসিয়ামের পরিমাণ শসা, করলা, মুলা ও আলুর চেয়ে সামান্য বেশি এবং বাকি সব শাকসবজির চেয়ে কম। আয়রনের পরিমাণ চিচিঙ্গা, টমেটো, শালগম ও ওলকপির চেয়ে সামান্য বেশি। ভিটামিন ‘এ’ এর পরিমাণ পালংশাক, কচুশাক, লালশাপ, পুইশাক, কলমিশাক, গাজর, ডাটাশাক, মুলাশাক, মিষ্টি কুমড়া, বেগুন, ঢেঁড়স ও পটল ছাড়া বাকি সব শাক-সবজির চেয়ে বেশি। ঝিঙা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। প্রতি ১০০ গ্রাম আহারোপযোগী ঝিঙায় জলীয় অংশ ৯৩ গ্রাম, আমিষ ১.৮ গ্রাম, শর্করা ৪.৩ গ্রাম, ক্যালসিয়াম ১৬ মি. গ্রাম, আয়রন ০.৫ মিলিগ্রাম, ক্যারোটিন ৬৭০ মাইক্রোগ্রাম, ভিটামিন সি ৩ মিলিগ্রাম ও খাদ্যশক্তি ৩০ কিলোক্যালরি।

ফরহাদ আহম্মেদ
সূত্র: দৈনিক ইত্তেফাক, আগস্ট ০৮, ২০০৯

Category: টিপস্‌ এণ্ড টেকনিক, বাংলা রেসিপি । Bangla Recipe
Previous Post:ধুন্দুলে আছে ক্যালসিয়াম
Next Post:হেঁশেলের যত্নআত্তি

Reader Interactions

Comments

  1. Ritu Mondal

    April 6, 2013 at 6:05 am

    thanks

    Reply
  2. Ritu Mondal

    April 6, 2013 at 6:07 am

    খুব ভাল লাগছে।।এই তত্থ্য তা দেয়ার জন্য……

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑