• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভেজিটেবল মাটন সরুয়া

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাংস » ভেজিটেবল মাটন সরুয়া

ভেজিটেবল মাটন সরুয়া

উপকরণ: হাড়বিহীন মাংস আধা কেজি, মটরশুটি ২৫০ গ্রাম,টমেটো ৩টা, গাজর ৩টা, আলু ২টা, টক দই আধা কাপ, চিনি ১ চা চামুচ, শুকনো মরিচ ৪/৫টা, হলুদ গুড়া আধা ১ চা চামচ, মাখন ২ টে.চামচ. গোলমরিচ গুড়া আধা চা চামচ, পেঁয়াজ ৩-৪ টা, রসুন ৪-৫ কোয়া, আদা কুচানো আধা চা চামচ, লবণ পরিমান মতো।

প্রনালী: গাজর, মটরশুটি, টমেটো ও পেঁয়াজ টুকরো করে কেটে নিন। চুলার পাত্র বসিয়ে মাখন গরম করে তাতে শুকনা মরিচ দিয়ে নেড়ে তুলে নিন। এবার পাত্রে মটর দিয়ে অল্প নাড়াচারা করে তাতে মাংস ও সব মসলা দিয়ে নেড়ে নিয়ে দই ফেটিয়ে ওতে ফেলে দিন। এই সঙ্গে ৪ কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিন। অর্ধেক সিদ্ধ হলে চিনি ও পরিমান মত লবণ দিন। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। ঝোল যেন বেশি থাকে। এর সঙ্গে রুটি পোলাও ভালো লাগে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, আগস্ট ১১, ২০০৯

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাংস
Previous Post:তোতা মামার ভূত
Next Post:গ্রিল বিফ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑