• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মুগ বিচি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » মুগ বিচি

মুগ বিচি

উপকরণঃ কাঁঠালের বিচি আধা কাপ, মুগডাল আধা কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি আধা টেবিল চামচ, আদা কুচি ১ টেবিল চামচ, তেজপাতা ১টি, এলাচ ২টি, দারচিনি ২ টুকরো, হলুদ গুঁড়া সামান্য, কাঁচামরিচ ৪টি, চিনি ১ চা চামচ, লবণ স্বাদ অনুসারে, ঘি ১ টেবিল চামচ, মেথি বা গোটা জিরা সিকি চা চামচ, তেল ২ টেবিল চামচ।

প্রণালীঃ প্রথমে মুগডাল কড়াইয়ে ভেজে ধুয়ে নিতে হবে। কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার মুগডাল ও বিচি নিয়ে তার মধ্যে রসুন কুচি, অর্ধেক আদা কুচি, ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, হলুদ গুঁড়া, কাঁচামরিচ, পানি ও লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে থকথকে হলে নামিয়ে অন্য একটি পাত্রে তেল ও ঘি দিয়ে তার মধ্যে গোটা জিরা, মেথি ফোঁড়ন ও আদা কুচি দিয়ে তেজপাতা ও পেঁয়াজ দিয়ে লাল হলে বিচিগুলো ঢেলে দিতে হবে। এবার চিনি দিয়ে নামিয়ে পরিবেশন।

সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ২১, ২০০৯

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফল
Previous Post:হেনা দাস
Next Post:কাঁঠালের বিচি চিংড়ি ভর্তা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑