• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আচার গোশত

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাংস » আচার গোশত

তারকাদের হরেক রকম রান্নার রেসিপি নিয়ে কড়চা’র নিয়মিত বিভাগ ‘সেলিব্রেটি রেসিপি’ তে এবার আচার মাংসের রেসিপি দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ফারাহ রুমা।

আচার গোশত

আচার দিয়ে মাংস রান্নার এই রেসিপিটি আমি শিখেছিলাম আমার দুলাভাই লিটিল ভাইয়ের কাছে। এরপর থেকে মাঝে মাঝেই শখের বশে এই রান্নাটি করা হয়। যদিও আমি সাধারণত বাইরের কোনো অতিথির চাইতে আমাদের পরিবারের সদস্যদের জন্য এই রান্নাটি করতেই বেশি ভালোবাসি।

উপকরণ : মাংস – ১ কেজি, পেঁয়াজ, রসুন, আদা, ধনে, হলুদ গুড়া, মরিচ গুড়া, গরম মশলা ও লবন পরিমাণ মতো, আম কিংবা জলপাই’র আচার – ১ কাপ।

প্রণালী : এই রান্নার জন্য মাংসগুলোকে প্রথমেই খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর একটি পাত্রে তেল দিয়ে সেই সাথে পেঁয়াজ, রসুন, আদাবাটা, জিরা, ধনে, হলুদ, মরিচের গুড়া, বেটে নেয়া গরম মশলা এবং লবণ পরিমাণ মতো দিয়ে ভালমতো নাড়তে হবে। তারপর এই মশলার মাঝে ছোট করে কাটা মাংসগুলো দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে। যতোক্ষণ পর্যন্ত মাংসগুলো লাল লাল হয়ে না আসবে ততোক্ষণ পর্যন্ত ভাল করে কষাতে হবে। এরপর এই কষানো মাংসের সাথে পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করতে হবে। পানি যখন একটু কমে আসবে তখন কম আঁচে চুলার উপর বেশ অনেকটা সময় রেখে দিতে হবে যেন মাংসটা নরম হয়ে আসে। এরপর মাংসটা নামানোর আগে একটি কাপে আম কিংবা জলপাই’র টক আচার নিয়ে ভাল করে ভর্তা করে সেটি মাংসে দিয়ে ভাল করে নেড়ে নামিয়ে ফেলতে হবে। ব্যস, তৈরি হয়ে গেলো আচার গোশত।

সূত্র: দৈনিক ইত্তেফাক, জুলাই ১৪, ২০০৯

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাংস
Previous Post:দই ইলিশ
Next Post:রেস্তোরাঁর আদবকেতা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑