• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ব্রিঞ্জল রেয়ার বাইট

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » ব্রিঞ্জল রেয়ার বাইট

উপকরণ : বড় সাইজের গোল বেগুন ১টা, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, ছানা ১ কাপ, কুচানো পেঁয়াজ ১ কাপ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, ছোট ছোট করে টমেটো কাটা ২ টা, চাকা চাকা করে টমেটো কাটা ১টা, ঘন দুধ ১ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়ো হাফ চা চামচ, লবণ পরিমাণ মত আস্ত কাঁচা মরিচ ৪/৫টা।

যেভাবে তৈরি করবেন : বেগুন চাকা চাকা করে কেটে লবণ মাখিয়ে, তেলে ভেজে তুলে রাখুন। তেলে পেঁয়াজ কুচি, মরিচ কুচি ভাজুন। ভাজা হলে মরিচের গুড়া, কুচানো টমেটো, ঘন দুধ ও ছানা মিশিয়ে দিন। ভাজা বেগুনের চাকতির ওপর এই মিশ্রণ ছড়িয়ে দিয়ে টমেটোর টুকরো ও আস্ত কাঁচা মরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, জুন ২৩, ২০০৯

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফল
Previous Post:ব্রিঞ্জল প্রন রোল
Next Post:বেগুনের আচার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑