• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুধ চিতই

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাংস » দুধ চিতই

উপকরণঃ
ক· চালের গুঁড়া ৩ কাপ (২ কাপ আতপ, ১ কাপ সেদ্ধ চাল), লবণ সামান্য, কুসুম গরম পানি প্রয়োজনমতো।
খ· গুড়ের সিরা তৈরি করতে লাগবে ১ লিটার দুধ ২ কাপ খেজুর গুড়।

প্রণালীঃ
ক· উপকরণ দিয়ে একটি গোলা তৈরি করে ১ ঘণ্টা ঢেকে রাখুন। গোলা যেন পাতলা বা বেশি ঘন না হয়। বাজারে পাওয়া যায় মাটির ছাঁচের খোলা অথবা লোহার কড়াই। চুলায় দিয়ে তাতে সামান্য তেল ও লবণ মাখিয়ে গরম করে মুছে, তাতে বড় চামচের ১ চামচ করে প্রত্যেকটি ছাঁচে ভরে দিয়ে ঢেকে দিন। তিন-চার মিনিট পর ঢাকনা খুলে পিঠা তুলে নিতে হবে। গুড় ও দুধ দিয়ে জ্বাল দিয়ে সিরা তৈরি করে পিঠা এক রাত ভিজিয়ে রেখে পরিবেশন করুন দুধ চিতই। (চিতই পিঠা হাঁস-মুরগি বা গরুর ভুনা মাংসের সঙ্গে পরিবেশন করা যায়)।

শাহানা পারভীন ডোরা
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ২৫, ২০০৮

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাংস
Previous Post:ক্ষীরপুলি
Next Post:রস-পাকন পিঠা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑