• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সজনে বড়ি মাছের ঝোল

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিশেষ দিনের রান্না » পূজা » সজনে বড়ি মাছের ঝোল

সজনে বড়ি মাছের ঝোল

উপাদান : রুই মাছ ৫ টুকরো, ডালের বড়ি ১০টি, সজনে ডাঁটা ২৫০ গ্রাম, আদা বাটা ১ চা চামচ, জিরেবাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচগুঁড়ো ১ চা চামচ, লবণ স্বাদমতো, আস্ত মেথি আধা চা চামচ, তেজপাতা ২/৩টি।

প্রস্তুতি : কড়াইতে তেল দিয়ে বড়ি ভেজে তুলে নিতে হবে। মাছ ভেজে নিতে হবে। সেই তেলেই তেজপাতা, মেথি ফোড়ন দিয়ে এতে সাজনা ডাঁটা দিয়ে ভাজতে হবে হালকা আঁচে। ভাজা হয়ে গেলে সব মসলা দিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে ২ কাপ পানি দিতে হবে। ফুটে উঠলে একে একে মাছ, বড়ি দিতে হবে। লবণ স্বাদমতো দিতে হবে। নামানোর আগে কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে নামাতে হবে।
টিপস : মেথি ফোড়নের পরিবর্তে পেঁয়াজ দিয়েও রান্না করা যায়।

Category: পূজা, বাংলা রেসিপি । Bangla Recipe
Previous Post:টমেটোয় মিষ্টি আলু
Next Post:চিড়া-মুড়ি ঘন্ট

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑