• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভুনা খিচুড়ি ২

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিশেষ দিনের রান্না » পূজা » ভুনা খিচুড়ি ২

ভুনা খিচুড়ি ২

উপকরণ : পোলাওর চাল ২০০ গ্রাম, ভাজা মুগ ডাল ১০০ গ্রাম, রসুন ও আদা বাটা দুইচা চামচ, আদা, গরম মসলা (দারুচিনি, এলাচ), কয়েকটা তেজপাতা, ২টা পেঁয়াজ বেরেস্তা, ঘি দুই টেবিল চামচ, তেল এক কাপ, লবণ, চিনি, স্বাদ মতো, কাঁচামরিচ ৪-৫টি এবং পানি পরিমাণ মতো।

প্রণালী : হাঁড়িতে তেল দিন। এতে আস্ত গরম মসলা, তেজপাতা দিন। পোলাওয়ের চাল, ভাজা ও সেদ্ধ করে রাখা মুগডাল দিন। ভাজা ভাজা হলে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা ও আদা-রসুন বাটা দিন। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিন। যদি এক কাপ চাল ও ডালের মিশ্রণ হয় তবে দেড় কাপ পানি দিতে হবে। নামানোর আগে কাঁচামরিচ, লবণ ও পেঁয়াজের বেরেস্তা দিন। এই খিচুড়ি পোলাওয়ের মতো ঝরঝরে হবে। উপরে ঘি ছড়িয়ে পরিবেশন করুন।

Category: পূজা, বাংলা রেসিপি । Bangla Recipe
Previous Post:আমের রসে বেগুন ভাজা
Next Post:রূপচাঁদা ভুনা

Reader Interactions

Comments

  1. ishani

    January 24, 2013 at 8:15 pm

    Sobe to thik aache but sob kechu te ke onion r garlic pest valolage?

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑