• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চিকেন তন্দুরি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিশেষ দিনের রান্না » ঈদ উল ফিতর » চিকেন তন্দুরি

যা যা লাগবে : মুরগি ১টি (৬০০ গ্রাম ওজনের), আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গরম মসলা পাউডার আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, ঘি ১ টেবিল চামচ, জাফরান রঙ সামান্য, লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী

প্রথম পর্যায়
একটা মুরগি ৪ টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। ছুরি দিয়ে দাগ কেটে নিন।
দ্বিতীয় পর্যায়
হালকা জাফরান রঙ মিশিয়ে মুরগির টুকরোর সাথে সব মসলা মিশিয়ে ১ ঘন্টা রেখে দিন।
তৃতীয় পর্যায়
১ ঘন্টা পর বারবিকিউ গ্রিল অথবা ওভেনের গ্রিলে গ্রিল করুন। মাংসের টুকরোগুলো গ্রিলের উপর ভালোভাবে বিছিয়ে দিন। ২০-২৫ মিনিট গ্রিল করার পর অবশিষ্ট মসলা দিয়ে ব্রাশ করে দিন।
চতুর্থ পর্যায়
ভালোমতো পোড়া হলে উপরে ঘি ব্রাশ করে নামিয়ে প্লেটে সাজান। সালাদ সহযোগে গরম গরম পরিবেশন করুন।

Category: ঈদ উল ফিতর, বাংলা রেসিপি । Bangla Recipe
Previous Post:বোখারান মোরগ মোগলাই
Next Post:আনারসের জর্দা

Reader Interactions

Comments

  1. Dr Abdul Malek

    October 1, 2008 at 10:19 am

    Dear,
    first of all, i must congratulate your excellent effort in producing such an fantastic menu which enriched our knowledge. i want to give many thanks to all concern. i wish you will continue this endevour.
    lot of thanks.

    Reply
  2. তপু

    March 14, 2012 at 2:50 pm

    আলেকজান্ডারতো এমনি এমনি বলেননি সত্যিই বিচিত্র এইদেশ সেলুকাস।বাংলা লেখার অপশন থাকার পরেও ডঃ ধারী কিছু লোক নিজেদের জাহির করার আশায় ইংলিশ ফুটানোর নুন্যতম সুযোগটুকু ছাড়ে না।লানত

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑