• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কিমার পুরভরা মাছের কাটলেট

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাছ » কিমার পুরভরা মাছের কাটলেট

কিমার পুরভরা মাছের কাটলেট 

উপকরণ : মাংসের কিমা ৩০০ গ্রাম, রুই মাছ ৩০০ গ্রাম, পেঁয়াজ ৩টি, আদা ১ টুকরা, পাতিলেবু ১টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, আলু ৩টি, ডিম ৪টি, বিস্কুটের গুঁড়া পরিমাণমতো, লবণ পরিমাণমতো, তেল পরিমাণমতো।

প্রণালী : মাংসের কিমা পরিষ্কার করে ধুয়ে অল্প ভাপিয়ে নিন। দুটি পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিন। চুলোতে কড়াই দিয়ে তেল গরম হলে পেঁয়াজ কুচি ভেজে নিন। কিমা ছেড়ে লবণ দিয়ে নেড়েচেড়ে পুর তৈরি করুন। আলু সেদ্ধ করে চটকে নিন। রুই মাছ, লবণ ও লেবুর রস দিয়ে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে চটকে নিন। চটকানো মাছের সাথে সেদ্ধ আলু মিশিয়ে তাতে আদা পেঁয়াজের রস, লবণ, ধনেপাতা কুচি ও একটি ডিম ভেঙে দিন। এর সাথে অল্প ময়দা মেশাবেন। এই মাখা থেকে অল্প নিয়ে কাটলেটের আকারে গড়ুন। ভেতরে কিমার পুর দিন। ডিমে ভিজিয়ে বিস্কুটের গুঁড়া মিশিয়ে ডুবা তেলে ভেজে তুলুন। গরম গরম পরিবেশন করুন।

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাছ
Previous Post:জিলিপি
Next Post:ছোলা ভাজা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑