• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শিকামপুরি কাবাব

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিশেষ দিনের রান্না » ইফতার » শিকামপুরি কাবাব

কিমার পুরভরা মাছের কাটলেট

উপরকণ : গরুর কিমা আধা কেজি, শুকনা মরিচ গুঁড়া দুই চা চামচ, আদা বাটা দুই চা চামচ, রসুন বাটা এক চা চামচ, ধনে কাটা এক চা চামচ, জিরা বাটা এক চা চামচ, হলুদ গুঁড়া সিকি চা চামচ, দারচিনি চার টুকরা, এলাচ চার টুকরা, নারিকেলের দুধ দুই কাপ, লং চারটা, মিল্ক ভিটা দুধ এক কাপ, লবণ এক চা চামচ, চিনি দুই চা চামচ।

প্রণালী : ওপরের সব উপকরণ দিয়ে কিমা সিদ্ধ করে নিতে হবে। পরে মিহি করে বেটে নিতে হবে। বাটা কিমায় দুই টেবিল চামচ বেসন, একটা ডিম, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। অল্প পানি দিয়ে মাখলে বানানোর সময় কাবাব ফাটবে না।

পুরের জন্য : আধা কাপ পানি ঝড়ানো টক দই, তিন থেকে চার টেবিল চামচ পুদিনা পাতা কুচির সঙ্গে এক চিমটি লবণ মেখে নিতে হবে। মেখে রাখা কিমা দিয়ে ছোট ছোট বল বানিয়ে পুর ভরে গোল গোল চ্যাপটা আকার করে কাবাব বানিয়ে ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে ডুবোতেলে ভাজতে হবে বাদামি করে। এ কাবাব ডিপে অনেক দিন রেখে দেওয়া যাবে।

Category: ইফতার, বাংলা রেসিপি । Bangla Recipe
Previous Post:আমি যাবো চলে
Next Post:ঝাল-মিষ্টি ফলের সালাদ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑