• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ডিমপোস্ত

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » জলখাবার » ডিমপোস্ত

উপকরণ: চারটি ডিম, টক দই ৬-৭ চামচ, ছোট এলাচ ৪-৫টি,  কাঁচালঙ্কা দিয়ে পরিমাণ মতো পোস্ত বাটা, চার চামচ বাদাম তেল, সামান্য চিনি, পরিমাণ মতো নুন।

রান্না: উপকরণগুলো হাতের কাছে নিয়ে প্রথমে ডিমগুলি সিদ্ধ করে নিন। এ বার খোসা ছাড়ানো ডিমগুলির গা কেটে কেটে দিন। কড়াইয়ের তেলে ছোট এলাচ ফোড়ন দিয়ে ডিমগুলিকে ছাড়ুন। লাল করে ভাজা ডিমগুলির মধ্যে টক দই, পোস্ত বাটা, নুন ও মিষ্টি দিয়ে ফোটাতে থাকুন। মাখা মাখা হলে ডিমের কাটা কাটা অংশে পোস্ত বাটা ঢুকে যাবে। এ বার একটি পাত্রে নামিয়ে নিন। ডিমগুলির ওপর কয়েকটি কাঁচালঙ্কা চিরে দিয়ে পরিবেশন করুন।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা, আগস্ট ০৩, ২০০৮

Category: জলখাবার, বাংলা রেসিপি । Bangla Recipe
Previous Post:মাংসের মেথিকারি
Next Post:মাছের ভিন্দালু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑