• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পনির টকদইয়ের মুখশুদ্ধি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » টক ঝাল মিষ্টি » পনির টকদইয়ের মুখশুদ্ধি

উপকরণঃ
পনির – ৫০ গ্রাম
রসুন কুচোনো – ৫/৬ কোয়া
কাঁচালঙ্কা কুচোনো – ২/৩ টে
জল শূন্য দই ভালো করে ফেটানো – ৪ টেবিল চামচ
নারকেল কোরা – ১ টেবিল চামচ
নুন, গোলমরিচ – স্বাদমতো
ধনেপাতা – কুচোনো

প্রণালীঃ
পনির, রসুন কুচি, লঙ্কা কুচি, দই, নুন, গোলমরিচ সব একসঙ্গে মসৃণ করে মিশিয়ে নিন।
মিক্সিতে করে নিলেই ভালো। একটা পাত্রে মেশানো দইটা ঢেলে এতে নারকেল কোরা, ধনেপাতা কুচি মিশিয়ে নিন।
ফ্রিজে ২/৩ ঘন্টা রেখে ঠান্ডা করে নিন। পাউরুটি মুচমুচে করে ভেজে তারসঙ্গে পরিবেশন করতে পারেন।

সূত্রঃ দৈনিক প্রথম আলো

Category: টক ঝাল মিষ্টি, বাংলা রেসিপি । Bangla Recipe
Previous Post:ডিম আর টোম্যাটোর স্যান্ডউইচ
Next Post:পাউরুটির বড়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑